বাংলাদেশস্বাস্থ্য

দেশে একদিনে করোনা আরও ১৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৬৮ জন

দেশে একদিনে করোনা আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগি শনাক্ত হয়েছেন ৩৬৮ জন।

বিকেলে, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে, এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৭ হাজার ৪৬৩ টি নমুনা পরীক্ষায় করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার  দাঁড়িয়েছে ২ দশমিক ১১ শতাংশ।  করোনায় দেশে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৪৬ হাজার ৭৩৭ জন। যার মধ্যে মোট মারা গেছেন ২৯ হাজার ৭৭ জন। এ পর্যন্ত সুস্থতার সংখ্যা ১৮ লাখ ৩৬ হাজার ৯৯৮ জন ।  গত একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৪ হাজার ১৮ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button