বাংলাদেশআওয়ামী লীগ

বঙ্গবন্ধুর ভাষণ সারাবিশ্বের মুক্তিকামী মানুষের উদ্দীপনা: পররাষ্ট্রমন্ত্রী

৭ মার্চের ভাষণ শুধু বাংলা ভাষাভাষী নয়, বিশ্বের অন্যান্য শোষিত নিপীড়িত মানুষের মুক্তির উদ্দীপনা সৃষ্টিকারী বক্তব্য- বলে জানিয়েছেন  পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন।

সকালে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ৭ মার্চের ভাষণ জাতিসংঘের দাপ্তরিক ভাষায় অনুদিত হয়েছে এবং অন্যান্য ভাষায়ও অনুবাদ করা হচ্ছে। বাংলাদেশের ৮১টি মিশনে একযোগে বঙ্গবন্ধুর ভাষণ প্রচারসহ সারাবিশ্বের মানুষের কাছে পৌঁছানোর উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ৭ মার্চ সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে মন্ত্রী বলেন আমার সৌভাগ্য হয়েছিল সশরীরে উপস্থিত থেকে বঙ্গবন্ধু সেদিনের ভাষণটি শোনার। সেদিনের সেই ভাষণে আমরা স্বাধীনতার সব দিক নির্দেশনা পেয়ে গিয়েছিলাম।

সংশ্লিষ্ট খবর

Back to top button