বাংলাদেশপ্রধানমন্ত্রী

জয় বাংলা যারা বলে না, তারা স্বাধীনতায় বিশ্বাসী নয়: প্রধানমন্ত্রী

৭৫’এ জাতির পিতা হত্যার পর যারা ক্ষমতায় ছিলো তারা স্বাধীনতা চায়নি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা এখনো জয় বাংলা স্লোগান দেয় না তারা দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে না। বিকেলে, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন প্রধানমন্ত্রী। এসময় নতুন প্রজন্মকে দেশের প্রকৃত ইতিহাস শেখানোর ওপর গুরুত্বারোপ করেন বঙ্গবন্ধু কন্যা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু ‍দিবস উপলক্ষে, বিকেলে আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ৭৫ যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে ক্ষমতায় এসেছিলো তারা কখনো বাংলাদেশের স্বাধীনতা চায়নি।

দেশের উন্নয়ন-অগ্রগতির বিরুদ্ধে বিভিন্ন অপশক্তি এখনো ষড়যন্ত্র চালায় বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।বঙ্গবন্ধু কন্যা বলেন, যারা মনেপ্রাণে জয় বাংলা স্লোগান দেয়া না, তারা দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে না।এসময় জনগণকে সাথে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button