বাংলাদেশস্বাস্থ্য

মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১১৬

দেশে করোনায় আজ কোনো মৃত্যু হয়নি। ফলে করোনায় মোট প্রাণহানি আগের দিনের মতো ২৯ হাজার ১১৭ জন রয়েছে। ৮৭৮ টি ল্যাবে ২৪ ঘণ্টায় ১০ হাজার ৮৯৯ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১১৬ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার এক দশমিক -শূন্য ছয় শতাংশ।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৫০ হাজার ৭২৫ জনে। সুস্থ হয়েছেন আরও ১ হাজার ১৪০ জন। এ নিয়ে মোট সুস্থ ১৮ লাখ ৭১ হাজার ৬১১ জন।

গত ১৯ মার্চ দেশে করোনাভাইরাসের সংক্রমণ কমার ধারায় দুই বছর পর গত ২৪ ঘণ্টায় সর্বনিন্ম নতুন রোগী শনাক্ত হয়ে ৬২ জন। এর আগে সব শেষ ২০২০ সালের ১১ এপ্রিল এর চেয়ে কম রোগী শনাক্তের খবর দিয়েছি স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন মোট ৫৮ জন রোগী শনাক্ত হয়েছিল।

সংশ্লিষ্ট খবর

Back to top button