বাংলাদেশ

রাজধানীর যানজট নিরসনে পাতাল রেলের বিকল্প নেই:কাদের

বাংলাদেশের উন্নয়নের সঙ্গে রাজধানীর বিশৃঙ্খল পরিস্থিতি একেবারেই বেমানান বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর একটি হোটেলে  সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আয়োজিত সেমিনারে এ মন্তব্য করেন তিনি। এসময় মন্ত্রী বলেন, রাজধানীর যানজট নিরসনে পাতাল রেল ব্যবস্থা চালু করার কোন বিকল্প নেই। সেমিনারে যোগ দেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়র আতিকুল ইসলাম ও ব্যারিষ্টার ফজলে নূর তাপস। এসময় তারা সাবওয়ের প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন।

ঢাকা যানজট নিরসনে সাবওয়ে নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্পের খসড়া চূড়ান্ত প্রতিবেদন তুলে ধরতে রাজধানীর একটি হোটেলে সেমিনারের আয়োজন করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন,বাংলাদেশের উন্নয়নের সঙ্গে রাজধানী ঢাকার বিশৃঙ্খল পরিস্থিতি একেবারেই বেমানান।উন্নয়নের পাশাপাশি ঢাকাকে বসবাসযোগ্য করে গড়ে তুলতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহবান জানান কাদের।এ সময় যানজট নিরসনে গৃহীত পদক্ষেপ হিসেবে সাবওয়ে নির্মাণের বিভিন্ন দিক তুলে ধরা হয়।আগামী ২০৩০ সালের মধ্যে রাজধানীর মোট ৪টি রুটে সাবওয়ে নির্মাণ করা হবে। প্রথম পর্যায়ে নির্মাণ ব্যয় ধরা হয়েছে,৪১ হাজার ৩শ ৬ মিলিয়ন ডলার।

সংশ্লিষ্ট খবর

Back to top button