বাংলাদেশ

গরমে ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালে রোগির চাপ

ঢাকা মহানগর ও এর আশপাশের এলাকায় ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। ফলে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। ডায়রিয়ার রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ, আইসিডিডিআরবি। চিকিৎসকরা বলছেন, জলবায়ুর পরিবর্তনের প্রভাবেই ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ।

ডায়রিয়া একটি পানিবাহিত রোগ জানিয়ে চিকিৎসকরা আরো বলছেন এ রোগ থেকে মুক্তি পেতে সাধারণ জনগণকে আরো সচেতন হতে হবে। এদিকে তীব্র গরমে একটু তৃষ্ণা মেটাতে রাস্তায় অনেকেই খাচ্ছেন খোলা পানির শরবত ও বরফ দিয়ে ঠান্ডা করা গেন্ডারির রস। নোংরা জেনেও বাধ্য হয়ে খেতে হচ্ছে বলে জানান কেউ কেউ। এভাবেই নাতির জন্য কান্না করছেন ৬০ বছর বয়সী বৃদ্ধা মিনারা বেগম। চিত্রটি রাজধানী মহাখালির আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ, আইসিডিডিআরবির। তার মতো অনেকেই ডায়রিয়ায় আক্রান্ত রোগী নিয়ে এসেছেন এখানে।

হাসপাতালটিতে প্রতিদিনিই বাড়ছে ডায়রিয়া রোগির চাপ। ভেতরে জায়গা না থাকায় বাইরে তাবু টানিয়ে রোগীদের চিকিৎসা দিচ্ছে হাসপাতালটির কর্তৃপক্ষ। শুধু প্রাপ্ত বয়স্করাই নয় হাসপাতালে রোগির তালিকায় আছে ছোট্ট শিশুরাও। হাসপাতালের সেবায় সন্তুষ্টি জানিয়ে রোগীর স্বজনরা বলছেন ডাক্তার এসে দেখে ওষুধ দিয়ে যাচ্ছে।বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ করেই জলবায়ুর পরিবর্তনের ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বেশি মানুষ। ডায়রিয়া একটি পানিবাহিত রোগ তাই এই রোগ থেকে বাচতে  সাধারণ মানুষকে আরো সচেতন হতে হবে।ডায়রিয়া হলেই মৃত্যু নয় একটু সচেতনতাই পারে ডায়রিয়া নামক প্রাদুর্ভাব থেকে মানুষকে রক্ষা করতে জানান বিশেষজ্ঞরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button