বাংলাদেশপ্রধানমন্ত্রী

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে : সংসদে প্রধানমন্ত্রী

নিত্যপণ্যের বাজার কোনভাবেই অস্থিতিশীল করতে দেয়া হবে না, সেজন্য বাজারে কঠোর মনিটরিং নিশ্চিত করা হচ্ছে- বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে একথা বলেন সরকারপ্রধান। এসময় সংসদ নেতা বলেন, বৈশ্বিক সংকটের কারণে দ্রব্যমুল্যের উপর প্রভাব পড়লেও, সরকার ভর্তূকি দিয়ে মানুষের জন্য স্বপ্লমূল্যে পণ্য নিশ্চিত করেছে।

সকালে জাতীয় সংসদে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ সংসদের ১৭তম অধিবেশন শুরু হয়। অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বৈশ্বিক সংকটের কারণে দ্রব্যমূল্যে প্রভাব পড়েছে। এর মাঝেও সরকার সারাদেশে টিসিবির মাধ্যমে ভর্তুকিমুল্যে নিত্যপ্রয়োজনীয় পন্য মানুষের কাছে পৌছে দিচ্ছে।

এসময় রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার স্থিতিশিল রাখতে সরকারের নেয়া বিভিন্ন পদেক্ষপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। যারা অবৈধভাবে মজুদকরে পণ্যের দাম নিয়ে কারসাজি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুশিয়ারিও দেন সরকারপ্রধান। আওয়ামী লীগ সরকার জনগণের সরকার উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, সারাদেশে শতভাগ ঘরে বিদ্যুৎ পৌছে দেয়া হয়েছে। সংসদে অপর এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, র‌্যাব মানবাধিকার লঙ্ঘন নয়, মানবাধিকার রক্ষায় কাজ করছে। নিষেধাজ্ঞার বিষয়টি আসলে এ দেশেরই একটি অপশক্তির চক্রান্ত। শেখ হাসিনা বলেন, দেশে বেকারত্বের হার কমেছে। এসময় তরুণদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্ট খবর

Back to top button