
যারা নদী দখল করে বা জলাশয় দূষণ করে, তাদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বিকেলে রাজধানীর হাতিরঝিলে, বাংলাদেশ রোইং ফেডারেশন আয়োজিত মুজিব শতবর্ষ এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করে তিনি একথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। এসময় তথ্যমন্ত্রী বলেন, আবহমান বাংলার সাথে নদী ও নৌকার নিবিড় সম্পর্ক রয়েছে। নদী ও জলাধারগুলো এ জনপদের শিরা-উপশিরার মতো। তাই জলাধারগুলোকে বাঁচাতে দখল ও দুষণ প্রতিরোধে রাখতে সবাইকে একসাথে কাজ করতে হবে।
বাংলাটিভি/শহীদ



