বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার
বিএনপিকে নির্বাচন ভীতি পেয়ে বসেছে: তথ্যমন্ত্রী

বিএনপি নির্বাচনকে ভয় পায় বলেই কোন কিছু হলে বিদেশিদের কাছে ধর্না দেয়, নির্বাচনের ট্রেন কারো জন্য থেমে থাকেনা যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি আজ সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন বিএনপিকে নির্বাচন ভীতি পেয়ে বসেছে কিন্তু যারা গণতন্ত্র বিশ্বাস করে জনগণের রায়কে বিশ্বাস করে তাদের নির্বাচনে আসা উচিত বলেন জানান তিনি। তবে নির্বাচনের ট্রেন কারো জন্য থেমে থাকে না। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন ইশরাক হোসেন ওয়ারেন্টভুক্ত আসামি বিধায় তাকে গ্রেফতার করা হয়েছে গতকালের মিছিলের সাথে তাকে গ্রেফতারের কোন সম্পৃক্ততা নেই।
বাংলাটিভি/শহীদ



