অন্যান্যআওয়ামী লীগবাংলাদেশরাজনীতি
দ্রব্যমূল্য বাড়াতে অসাধু ব্যবসায়ীদের উৎসাহ দিচ্ছে বিএনপি: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ও তার মিত্ররা একদিকে দ্রব্যমূল্য নিয়ে সরকারের সমালোচনা করছে। অন্যদিকে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির জন্য অসাধু ব্যবসায়ী ও মজুতদারদের উৎসাহ দিচ্ছে।
শুক্রবার (৮ ফেব্রুয়ারি) মিন্টু রোডে নিজের সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যখাত নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, করোনাকালীন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) যেখানে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশংসা করছে, সেখানে বিএনপির বক্তব্য দৈন্যের বহিঃপ্রকাশ।
বাংলাটিভি/জাবেদ



