বাংলাদেশ
আগামী অক্টোবরে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর আশা

আগামী অক্টোবরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হবে, বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
সকালে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণকাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা বলেন তিনি। প্রতিমন্ত্রী জানান, তৃতীয় টার্মিনাল প্রকল্প কাজ সমাপ্ত হলে বাড়বে বিমানবন্দরের সক্ষমতা, বছরে প্রায় ২ কোটি যাত্রীর চলাচলে আন্তর্জাতিক মানের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত হবে।
বাংলাটিভি/ সাকিব



