রাজধানীর যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ

রাজধানীতে যেসব রাস্তা রয়েছে, সেগুলোকেই পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হলে যানযট নিরসন সম্ভব- বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম।
সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক সেমিনারে একথা বলেন তিনি। এদিকে, যানযট নিরসনে কর্তৃপক্ষের উদাসীনতার কথা তুলে ধরেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
অসহনীয় যানযটে নাকাল রাজধানীবাসী। কোন আলোচনা, পর্যালোচনা, পরিকল্পনাতেই তা নিরসনে হচ্ছে না। বরং একের পর এক সিদ্ধান্ত মুখ থুবড়ে পড়ছে যানযটের কাছে।
এমনই এক পরিস্থিতিতে সকালে ডিআরইউতে ‘অসহনীয় যানযট: সমাধান কি’ শীর্ষক সেমিনারে যানযটের কারণ হিসেবে নানাদিক তুলে ধরে বক্তরা।
গণপরিবহনের সংস্কার ছাড়া অপরিকল্পিত ভাবে রাজধানীতে ফ্লাইওভার বানানো আত্মঘাতী সিদ্ধান্ত হবে বলে মনে করেন আলোচকরা।
বর্তমান সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে পরিকল্পনা বাস্তবায়ন করলে, ঢাকার যানজট কমানো সম্ভব সমাধান সম্ভব বলে জানান এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম।
এসময় যত্রতত্র পার্কিং এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে অনুরোধ জানান বক্তারা।
বাংলাটিভি/ সাকিব



