বাংলাদেশ

ডিজিটাল বাংলাদেশ এখন কোনো স্বপ্ন নয়,বাস্তব: জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

ডিজিটাল বাংলাদেশ এখন কোনো স্বপ্ন নয়,বাস্তবতা বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সকালে ঢাকার কেরানীগঞ্জে আইটি হাই-টেক পার্ক’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এসময় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বর্তমানে দুই দেশের বাণিজ্য ঘাটতি হ্রাস এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে আইসিটি সেক্টরে ভারতের বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। এদিকে,দুই দেশের অত্যন্ত উন্নত সম্পর্ক আরো দৃঢ়করণ এবং আইসিটি সেক্টরসহ অন্যান্য খাতে বাংলাদেশের সঙ্গে অংশীদারীত্ব বাড়ানোর বিষয়েও গুরুত্ব দিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ভারতীয় হাই-কমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী। এসময় আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম,ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম,কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button