বাংলাদেশঅপরাধআইন-বিচারসরকার

পহেলা বৈশাখের আনুষ্ঠানিকতা ঘিরে কোন জঙ্গী হামলার আশংকা নেই: র‌্যাব মহাপরিচালক

পহেলা বৈশাখকে ঘিরে যাতে কোন গোষ্ঠী অপ্রিতির ঘটনা ঘটাতে না পারে সে জন্য র‌্যাবের পক্ষ থেকে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। দুপুরে র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন রমনা পার্কে পহেলা বৈশাখ উপলক্ষে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা দেখতে এসে এ কথা বলেন তিনি। এসময় তিনি বলেন যে কোন অপরাধ রুখতে এদিন র‌্যাবের ইউনিফর্ম এর পাশাপাশি সাদা পোশাকেও নিয়োজিত থাকবে সংস্থাটির সদস্যরা। পাশাপাশি র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড ও হেলিকপ্টার নাগরিকের নিরাপত্তা দিতে নিয়োজিত থাকবে।

পহেলা বৈশাখে বাংলা বর্ষবরণকে ঘিরে দুপুরে রমনা বটমুলে র‌্যাবের নিরাপত্তা কার্যক্রম ঘুরে দেখেন সংস্থাটির মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

পহেলা বৈশাখে কোন ধরণের জঙ্গী হামলা বা নাশকতার তথ্য নেই উল্লেখ করে এ সময় র‌্যাব মহাপরিচালক জানান,নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।অনুষ্ঠান ঘিরে ভার্চুয়াল জগতে কেউ যাতে বিভ্রান্তিকর তথ্য ছড়াতে না পারে সে জন্য সাইবার মনিটরিং সেল তৎপর থাকবে বলেও জানান র‌্যাবের এই শীর্ষ কর্মকর্তা।

র‌্যাব মহাপরিচালক আরও জানান, ঢাকা মহানগর, রমনা পার্ক, সোহরাওয়ার্দী ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সব জায়গায় র‌্যাবের সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়া নারী ও শিশুদের নিরাপত্তার পাশাপাশি কন্টোল রুমে হটলাইন চালু থাকবে বলেও জানান তিনি।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button