বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

করোনায় একদিনে ৩৫ রোগি শনাক্ত

করোনায় একদিনে আরও ৩৫ জন আক্রান্ত হয়েছে। তবে নতুন কেউ মারা যায়নি। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫২ হাজার ১৯৭ জন। আর মোট মৃত্যু ২৯ হাজার ১২৪ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০৫ জন। এ নিয়ে দেশে মোট ১৮ লাখ ৯০ হাজার ৮৪ জন করোনা থেকে সুস্থ হলো। দৈনিক শনাক্তের হার শূন্য দশমিক ৫২ শতাংশ। আজ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ০৩ শতাংশ।গত ২৪ ঘণ্টায় ৮৭৯টি ল্যাবে ছয় হাজার ৭০৪টি নমুনা পরীক্ষা করা হয়। মোট নমুনা সংগ্রহ করা হয় ছয় হাজার ৬৯৬ জন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button