অন্যান্যএশিয়াস্বাস্থ্য

ভারতে একদিনে করোনায় আক্রান্ত ৯০ শতাংশ বৃদ্ধি

এক দিনের ব্যবধানে রেকর্ড সংখ্যক করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দেখল ভারত। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৮৩ জন। রোববার এ সংখ্যা ছিল ১ হাজার ১৫০ জন।

অর্থাৎ গতকাল রোববারের (১৭ এপ্রিল) তুলনায় আজ সোমবার (১৮ এপ্রিল) সংক্রমণ বেড়েছে ৮৯ দশমিক ৮ শতাংশ। এ সংক্রমণ বৃদ্ধির কারণে নতুন কোনো ধরনের প্রাদুর্ভাবের আশঙ্কা করা হচ্ছে।

২০ ফেব্রুয়ারির পর দিল্লিতে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে ৫০০ ছাড়িয়েছে।

দেশটির কোভিড বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রন ও ডেল্টা রূপে সংক্রমণ বাড়লেও মৃত্যুর হার অপেক্ষাকৃত কম। সোমবার দৈনিক সংক্রমণের হার এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ০.৮৩ শতাংশ। বর্তমানে সারা দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ১১,৫৪২ জন।

পরিসংখ্যান অনুযায়ী, কেরালায় সক্রিয় রোগীর সংখ্যা সবচেয়ে বেশি (৯৪০)। গোটা দেশে গত ২৪ ঘণ্টায় ২১৪ জনের মৃত্যু হয়েছে।

বাংলাটিভি/জাবেদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button