অন্যান্যআওয়ামী লীগবাংলাদেশরাজনীতি

বিএনপি ধ্বংসাত্মক পথে গেলে কঠোর প্রতিরোধ: কাদের

বিএনপির শক্তিশালী বিরোধীদলে আর্বিভূত হওয়ার নাম করে যদি আন্দোলনের নামে আবারও ধ্বংসাত্মক পথ বেছে নেয় তাহলে জনগণকে সাথে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার বিবৃতিতে বিএনপি মহাসচিবের অল্প সময়ের মধ্যে বিএনপিকে শক্তিশালী বিরোধীদল হিসেবে আবির্ভাবের ঘোষণার পরিপ্রেক্ষিতে তিনি এ হুঁশিয়ারি করেন।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিগগিরই বিএনপিকে শক্তিশালী বিরোধীদল হওয়ার ঘোষণায় আবারও প্রমাণিত হয়েছে যে তাদের শক্তিহীনতা, দুর্বলতা, অক্ষমতা ও দৈন্যতার নির্মম বর্হিঃপ্রকাশ ঘটেছে।

‘বিএনপি মহাসচিব নিজেই স্বীকার করেছেন যে সংসদে কার্যত বিএনপি একটি শক্তিহীন ও অন্তঃসারশূন্য রাজনৈতিক দল’ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্তিশালী বিরোধীদলের অনুপস্থিতির কথার পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুলের বক্তব্যের মধ্য দিয়েই সেটাই প্রতীয়মান হয় যে বিএনপি আসলেই বর্তমানে শক্তিহীনতায় আছে।

বাংলাটিভি/জাবেদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button