বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

দেশে একদিনে করোনায় ১ জনের মৃত্যু, ২৮ রোগি শনাক্ত

দেশে ২৪ ঘণ্টায় কমেছে নতুন শনাক্ত রোগী। কমেছে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও। তবে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে একজনের।

গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ২৮ জন, গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে, তার আগের ২৪ ঘণ্টায় মৃত্যু ছিল না। গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৫৫ শতাংশ, আগের ২৪ ঘণ্টায় ছিল শূন্য দশমিক ৯০ শতাংশ।

নতুন শনাক্ত হওয়া ২৮ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫২ হাজার ৪৪০ জন। মারা যাওয়া একজনকে নিয়ে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট মারা গেলেন ২৯ হাজার ১২৭ জন।

করোনাতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৪৬ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৯২ হাজার ৭৪ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে পাঁচ হাজার ১৩৩টি আর নমুনা পরীক্ষা হয়েছে পাঁচ হাজার ৯৮টি।নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৯১ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে একজনের মৃত্যু হয়েছে তিনি নারী। তাকে নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট নারী মারা গেলেন ১০ হাজার ৫৩৩ জন আর এখন পর্যন্ত পুরুষ মারা গেলেন ১৮ হাজার ৫৯৪ জন।যিনি মারা গেছেন তার বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button