দেশের বিভিন্নস্থানে ৪০টি ফায়ার স্টেশন উদ্বোধন প্রধানমন্ত্রীর

যেকোন ভবন নির্মাণের আগে সেখানে অগ্নিনির্বাপক ব্যবস্থা এবং আশপাশে পানির যোগান নিশ্চিতে গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যে দেশের বিভিন্নস্থানে নবনির্মিত ৪০টি ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন অনুষ্ঠানে, একথা বলেন তিনি। এসময় প্রধানমন্ত্রী বলেন, আগামী জুনের মধ্যে আরও ৫৫টি ফায়ার স্টেশন স্থাপিত হবে।
দেশের বিভিন্নস্থানে নবনির্মিত ৪০টি ফায়ার সার্ভিস স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় প্রধানমন্ত্রী বলেন, আগামীতে যেকোন ভবন নির্মাণের আগে অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
সেইসঙ্গে কোথাও আগুন লাগলে তা নেভানোর জন্য আশাপাশে জলাধার রাখাসহ আর কি উপায়ে পর্যাপ্ত পানি পাওয়া যাবে সেটিও নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
এসময়, দেশের মানুষের সুরক্ষা এবং সার্বিক উন্নয়নের জন্য সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
বাংলাটিভি/সাকিব



