বাংলাদেশ
ঈদযাত্রার টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও ভিড়-ভোগান্তি

ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রির দ্বিতীয়দিনেও কমলাপুর স্টেশনে ছিলো উপচেপড়া ভিড়। কাউন্টারের সামনে দীর্ঘসময় লাইনে থেকে দাঁড়িয়ে থেকে টিকিট পেতে ভোগান্তির কথা জানিয়েছেন অনেকে। আবার অনলাইনে টিকিট সংগ্রহের ক্ষেত্রেও সার্ভার জটিলতাসহ নানা বিড়ম্বনার অভিযোগ রয়েছে।
ঈদের বাড়িফেরার যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট পেতে দ্বিতীয়দিনেও কমলাপুর স্টেশনে কাউন্টারের সামনে এই ভীড়। দীর্ঘসময় লাইনে দাড়িয়ে টিকিট পেতে ভোগান্তির অভিযোগ করেন অনেকেই। এছাড়া যারা অনলাইন টিকিট কাটার চেষ্টা করছেন তাদেরও বেশ বিড়ম্বনা।
কষ্টের পর কাঙ্খিত টিকিট হাতে পাওয়া যাত্রীদের চোখেমুখে ছিলো সীমাহীন আনন্দ।
এদিকে, দূরপাল্লার বিভিন্ন রুটে বাসের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। এসবে কাউন্টারে তেমন চাপ নেই।
শেষসময়ে যাত্রী বাড়াবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বাংলাটিভি/ সাকিব



