বাংলাদেশ
রাজধানীর মার্কেটগুলোতে জমজমাট ঈদের কেনাকাটা

ঈদের সময় ঘনিয়ে আসায় রাজধানীর বিপনীবিতানগুলোতে জমে উঠেছে কেনাকাটা। নতুন জামা-জুতোসহ বাহারী জিনিস ক্রেতাদের উপস্থিতিতে সরগরম মার্কেট এলাকা।
ক্রেতার সংখ্যা বাড়ায় বেচাকেনা ভালোই হচ্ছে বলে জানালেন বিক্রেতারা। আর ক্রেতারাও নিরাপদ পরিবেশে নির্বিঘ্নে পরিবারের জন্য ঈদের কেনাকাটা সারছেন।
ঈদ সামনে রেখে এখন ভরপুর বেচাকেনা জমে উঠেছে রাজধানীর নিউমার্কেট এলাকার প্রতিটি দোকানে।
অধিকাংশ দোকানেই শোভা পাচ্ছেন আকর্ষনীয় ডিজাইনের বাহারী নতুন পোশাক। দরদাম নিয়ে কিছুটা বিতর্ক থাকলেও, নির্বিঘ্ন পরিবেশে পরিবারের জন্য পছন্দের কেটাকাটা করতে পেরে খুশি সাধারণ ক্রেতারা।
সামনের দিনগুলোতে বেচাকেনা আরো বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
ঈদ উপলক্ষে অন্যান্য বছরের তুলনায় এবার সববয়সীদের পোষাক-আশাকের ডিজাইনেও এসেছে বৈচিত্র্য।
বাংলাটিভি/ সাকিব



