ট্রেনের আগাম টিকিট যেন ‘সোনার হরিণ’

ঈদে বাড়ি ফেরার টিকিট যেন সোনার হরিণ। আগাম ট্রেনের টিকিট সংগ্রহের তৃতীয়দিনেও কমলাপুর স্টেশনে ছিলো উপচে পড়া ভিড়। সার্ভার জটিলতার কারণে অনলাইনে টিকিট কাটতে ব্যর্থ হয়েও বহু যাত্রী স্টেশনে ছুটে যান। কাউন্টারের লাইন হয় দীর্ঘ থেকে আরো দীর্ঘতর।
যাত্রীভোগান্তির কথা স্বীকার করে কর্তৃপক্ষ বলছে, একসাথে বাড়তি চাপের কারণে জটিলতা হচ্ছে, তা দ্রুত নিরসনের চেষ্টা করা হচ্ছে।
বছরঘুরে আসা ঈদ পরিবারের সাথে কাটাতে, বাড়ি ফেরার যুদ্ধ শুরু হয় আগাম টিকিট কাটার তারিখ থেকে। আজ না পেলে কাল, অনলাইনে চেষ্টা করে না হলে স্টেশনে ছুটে যাওয়ায়। এমনকি আগের দিন থেকেও দীর্ঘ লাইনে অপেক্ষা,তাও যদি মেলে কাঙ্খিত সোনার হরিণে হদিস।
এভাবেই কেউ পান আবার কেউবা ফিরে যান। টিকেট প্রাপ্তির ভোগান্তি যেন অন্ত নেই।
যাত্রীরা বলছেন, অনলাইনে টিকিট কাটতে চরম বিড়ম্বনা পোহাতে হচ্ছে।
সমস্যার কথা স্বীকার করে কর্তৃপক্ষ বলছে, একই সময়ে প্রতিদিন বহু মানুষ লগইন করে টিকিট রিকোয়েষ্ট পাঠানোয় বাড়তি চাপ পড়ছে। তবে এই জটিলতা দ্রুতই কাটিয়ে ওঠায়র ব্যাপারেও আশ্বাস্ত করেছেন তারা।
এদিকে, দূরপাল্লার বিভিন্ন রুটে বাসের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে স্বাভাবিকভাবেই। এসবে কাউন্টারে এখনো তেমন চাপ নেই, শেষদিকে যাত্রী বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বাংলাটিভি/ সাকিব



