বাংলাদেশ
কুমিল্লা সিটি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১৫ জুন

কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণের জন্য আগামী ১৫ জুন তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একইদিনে ৬টি পৌরসভা, ১টি উপজেলা এবং ১৩৫টি ইউনিয়ন পরিষদে ভোট হবে।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এই তফসিল ঘোষণা করেন। তিনি বলেন, স্থানীয় সরকারের এসব নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, যাচাই-বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন। এসব নির্বাচনে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ করা হবে বলেও জানায় ইসি।
বাংলাটিভি/ সাকিব



