বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার

আন্দোলনের নামে বিশৃঙ্খলা করে ক্ষমতায় যেতে চায় বিএনপি: কৃষিমন্ত্রী

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী  ড. মো: আব্দুর রাজ্জাক বিএনপির উদ্দেশে করে বলেছেন,রাজনীতি ও গণতন্ত্রের নামে আন্দোলন করে, জ্বালাও-পোড়াও আর হরতাল করে ক্ষমতায় যেতে পারবেন না। ক্ষমতায় যেতে চাইলে গরীব দুঃখী মানুষের পাশে থাকতে হবে বলেও জানান তিনি।

সকালে টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভা প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে অতিদরিদ্র ও অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপিকে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, জনগণের জন্য রাজনীতি ও গঠনমূলক সমালোচনা করেন। আন্দোলন করে অতীতে সফল হন নাই, ভবিষ্যতেও কখনও সফল হবেন না। পরে কৃষিমন্ত্রী মধুপুর পৌর ভবনে মধুপুর উপজেলার অতিদরিদ্র ও অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ করেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button