অন্যান্যআইন-বিচার

হেলমেটধারীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে : ডিবি

সম্প্রতি রাজধানীতে ঢাকা কলেজ ও নিউ মার্কেট এলাকায় সংঘর্ষের সময় যারা হেলমেট পরে সংঘর্ষে লিপ্ত হয়েছিল, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (দক্ষিণ) পুলিশের যুগ্ম-কমিশনার মাহবুব আলম।

ডিএমপির মিডিয়া সেন্টারে আজ বুধবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুব আলম এ কথা জানান।

মাহবুব আলম বলেন, ‘ঢাকা কলেজ ও নিউ মার্কেটের সংঘর্ষের সময় যারা যারা হেলমেট পরে সংঘর্ষে লিপ্ত হয়েছিল, তারা সবাই সন্ত্রাসী। তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। এসব সন্ত্রাসীদের গ্রেপ্তারে ডিবির (গোয়েন্দা বিভাগ) একাধিক দল অভিযান চালাচ্ছে।’

সংঘর্ষের সময় হেলমেটধারী যাদের ডিবি চিহ্নিত করেছে, তাদের মধ্যে ছাত্রলীগের কেউ ছিল কি না, জানতে চাইলে মাহবুব আলম বলেন, ‘সেখানে ছাত্রলীগের কোনো কমিটি নেই৷’

মাহবুব আলম বলেন, ‘নিউ মার্কেটের সংঘর্ষের ঘটনায় দুজন তরুণ নিহত নয়। এ ঘটনায় দুটি মামলা গোয়েন্দা পুলিশের তদন্তাধীন। একটি নাহিদ হত্যায় এবং অপর মামলাটি হয়েছে মোরসালিন হত্যার ঘটনায়।

বাংলাটিভি/জাবেদ

সংশ্লিষ্ট খবর

Back to top button