বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার

ঈদযাত্রায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়নি বলে কষ্ট পাচ্ছে বিএনপি: কাদের

ঈদযাত্রায় ঘরমুখো যাত্রীদের এবার দুর্ভোগ পোহাতে হয়নি বলে বিএনপিসহ বিরোধী দলগুলো কষ্ট পাচ্ছে বলে মন্তব্য করেছেন  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২ মে) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এবারের ঈদযাত্রা অতীতের যেকোনো সময়ের তুলনায় স্বস্তিদায়ক হয়েছে। তবুও বিএনপিসহ বিরোধী দলগুলো বলছে, স্বস্তিদায়ক হয়নি। আসলে ঈদযাত্রায় মানুষের দুর্ভোগ হয়নি বলে কষ্ট পাচ্ছে।ঈদের আগে ঘরমুখো মানুষের জনস্রোত দেখা গেছে। অনেকে দুর্ভোগের আশঙ্কা করেছিলেন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও তদারকিতে এবং সবার আন্তরিক প্রচেষ্টায় সব আশঙ্কা উড়িয়ে ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে।

এসময় ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে যারা নিরলস পরিশ্রম করেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ওবায়দুল কাদের।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button