সরকারের ঈর্ষণীয় সাফল্য বিশ্বে উদাহরণ সৃষ্টি করেছে: বন ও পরিবেশ মন্ত্রী

জনগণের দাবি আওয়ামী লীগ সরকারই পূরণ করে। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, মানবসম্পদ উন্নয়ন প্রভৃতি খাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ঈর্ষণীয় সাফল্য বিশ্বে উদাহরণ সৃষ্টি করেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।
আজ সোমবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঁঠালতলী-মাধবকুণ্ড রাস্তা হতে গান্ধাইবাজার ভায়া বিওসি ডিমাই রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন,দেশের জনগণ ঐক্যবদ্ধ থেকে এই উন্নয়নকে টেকসই করতে হবে।চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প গাফিলতি ও ত্রুটিবিচ্যুতি ছাড়াই যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। এক্ষেত্রে বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট প্রকৌশলী ছাড়াও জনগণকেও তদারকি করতে হবে। কোন ত্রুটি দেখা গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। সবাই সতর্ক থেকে উন্নয়ন প্রকল্পসমূহ যথাযথভাবে বাস্তবায়ন করতে পারলে এর ফলাফল দীর্ঘস্থায়ী হবে।
এর আগে পরিবেশমন্ত্রী দুই কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে বড়লেখা উপজেলার তালিমপুর আরএইচডি-আজিমগঞ্জ জিসি ভায়া তালিমপুর ইউপি অফিস রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
বাংলাটিভি/শহীদ



