বাংলাদেশপ্রধানমন্ত্রী
পরিবারের শহিদদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

বনানী কবরস্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের শহিদদের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা।
প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য জানান। প্রধানমন্ত্রী ও তাঁর ছোট বোন ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের গুলিতে নৃশংসভাবে নিহত বঙ্গবন্ধুসহ পরিবারের সদস্যদের কবরে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। তাঁরা শহিদদের আত্মার শান্তি কামনা করেন।’
পরে শেখ হাসিনা ও শেখ রেহানা শহিদদের কবরে গোলাপের পাপড়িও ছিটিয়ে দেন।
বাংলাটিভি/শহীদ



