বাংলাদেশ

বিএনপির কর্মই ছিল রাষ্ট্রযন্ত্রকে দলীয়ভাবে ব্যবহার করা: হানিফ

বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকতে রাষ্ট্রের প্রতিটি অঙ্গকে ক্রীড়নক হিসেবে ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন হানিফ।

মাহবুবউল আলম হানিফ বলেন, ‘বিএনপির কর্মই ছিল রাষ্ট্রযন্ত্রকে দলীয়ভাবে ব্যবহার করা। ২০০৪ সালে ২১ আগস্টে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে জঙ্গীদের দিয়ে গ্রেনেড হামলা চালানো হয়েছিল। আর, এ হামলা পরিচালনার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হয়েছিল।’

এ ছাড়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আগামী বছর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করায় এবারের কাউন্সিলের মূল লক্ষ্য। শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে আওয়ামী লীগ জোট যেন নিরঙ্কুশ বিজয় অর্জন করতে পারে সেটিই লক্ষ্য।’

হানিফ আরও বলেন, ‘দেশের উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হলে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, ‘এ বছরের ডিসেম্বরে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে আরও শক্তিশালী করা আরও গতিশীল করাই এবারের কাউন্সিলের মূল লক্ষ্য থাকবে।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button