শ্রীলঙ্কাকে জরুরি ওষুধ সামগ্রী সহায়তা দিয়েছে বাংলাদেশ

শ্রীলঙ্কায় চরম অর্থনৈতিক মন্দা বিরাজ করায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেশটিকে জরুরি ওষুধ সামগ্রী সহায়তা দেয়া হয়েছে। আজ দুপুরে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পক্ষ থেকে শ্রীলঙ্কাকে জরুরি ওষুধ উপহার হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. জাহিদ মালেক।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ঔষধ শিল্প অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল আহসান পাপন এবং ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার প্রফেসর সুদর্শন সেনেভিরাত্নে।
এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের (সচিব পূর্ব) মাশফি বিনতে শামস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাটিভি/ সাকিব



