
সিলেটের জাফলংয়ে পর্যটকদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৫ স্বেচ্ছাসেবককে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
দুপুরে গোয়াইনঘাট থানা পুলিশ তাদেরকে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে, বিচারক ইয়াসমিন বেগম তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, গতকাল জাফলং ঘুরতে আসা একদল পর্যটকদের সঙ্গে টিকিট কাউন্টারের সামনে স্থানীয় স্বেচ্ছাসেবকদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পর্যটকদের ওপর হামলা চালায় স্বেচ্ছাসেবকরা। তাৎক্ষণিক অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।



