বাংলাদেশ
সংসদ নির্বাচনে ৩০০ আসনে ইভিএমে ভোট করার প্রস্তুতি নেই: সিইসি

আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন করার মতো প্রস্তুতি নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
সকালে রাজধানীর আগারগঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির প্রশিক্ষণ অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
এর আগে সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন করতে পারলে ১০০ আসনে ইভিএম ব্যবহার করা সম্ভব। ৩০০ আসনে ইভিএম ব্যবহার করার সক্ষমতা ইসির নেই।
তিনি বলেন, ইভিএম নিয়ে আমাদের মধ্যে কোনো আলোচনা হয়নি। আমাদের এখন যে ইভিএম আছে তাতে সর্বোচ্চ ১০০ থেকে ১৩০ আসনে ভালোভাবে ভোট করতে পারব। এর চেয়ে বেশি আসনে ইভিএমে ভোট করা সম্ভব না।
বাংলাটিভি/ সাকিব



