অন্যান্যআওয়ামী লীগউন্নয়নবাংলাদেশরাজনীতিসরকার

৫০ বছরে সবচেয়ে সৎ রাজনীতিকের নাম শেখ হাসিনা: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রকে সুসংগঠিত করতে বাংলার পথ-প্রান্তর চষে বেড়িয়েছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৫০ বছরে সবচেয়ে সৎ রাজনীতিকের নাম শেখ হাসিনা।মঙ্গলবার (১৭ মে) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, তিনি না ফিরলে বঙ্গবন্ধু হত্যার বিচার হতো না। জয় বাংলা জাতীয় স্লোগান হয়েছে। নয়তো অসাম্প্রদায়িক দেশ গড়া সম্ভব হতো না।

শেখ হাসিনার সামনে পাথর বিছানো পথ উল্লেখ করে তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে।

পদ্মা সেতু প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, হঠাৎ কেউ কেউ পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ বলে বেড়াচ্ছেন। এতো অধৈর্য হবেন না। চূড়ান্ত তারিখ দিবেন জননেত্রী শেখ হাসিনা।

সেতুর নামকরণ নিয়ে কাদের আরও বলেন, তিনি (শেখ হাসিনা) না থাকলে নিজ অর্থায়নে পদ্মা সেতু হতো না। পদ্মা সেতুর নাম সারা জাতিই চায়, শেখ হাসিনার নামে হোক। শেখ হাসিনার সাহসের সোনালী ফসলের নাম পদ্মা সেতু।জুনেই পদ্মা সেতু চালু করা হবে।

বাংলাটিভি/জাবেদ আবদুল্লাহ

সংশ্লিষ্ট খবর

Back to top button