পণ্যের ওজন এবং মান নিশ্চিতে কঠোর তদারকির তাগিদ

পণ্যের ওজন পরিমাপ এবং গুনগত মান নিশ্চিতে, বিএসটিআই’কে আপোষহীন ভুমিকা পালনের নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। সকালে বিএসটিআই’এর কার্যালয়ে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। এসময় অন্যান্য বক্তারা বলেন, অসৎ ব্যবসায়িদের বিরুদ্ধে বিএসটিআইয়ের অভিযান আরো জোরদার করতে হবে।
মেট্রোলজি ইন ডিজিটাল ইরা, এই প্রতিপাদ্যে এবারের বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে বিএসটিআই। সকালে সংস্থাটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
তিনি বলেন, পণ্যের ওজন পরিমাপ এবং গুনগত মান নিয়ে যাতে কোন অসৎ ব্যবসায়িরা ক্রেতা-ভোক্তাদের ঠকাতে না পারে সেজন্য বিএসটিআইকে আরো আপোষহীন অবস্থানে থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথিরা, নিম্নমাণের পন্য ও ওজনে কম দেয়া ব্যবসায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা বাড়ানোর আহবান জানান। বিএসটিআইএর টেস্ট যাতে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পায় সেলক্ষে কাজ করার কথা উঠে আছে অনুষ্ঠানে।



