বাংলাদেশ
ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ রোধে প্রয়োজনে সংশোধন করা হবে: আইনমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ রোধে প্রয়োজনে হলে আইনটি সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
সকালে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি তপন বিশ্বাস এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক। আইনমন্ত্রী বলেন, মামলা হলে সঙ্গে সঙ্গে কাউকে যেন গ্রেফতার না করা হয় সেই ব্যবস্থাও নিয়েছি। এর ফলে এখন যত্রতত্র গ্রেফতার হচ্ছে না। মন্ত্রী আরো বলেন, দরকার হলে এ আইনটি সংশোধন করা হবে।এসময় উপস্থিত ছিলেন এ সময় বিএসআরএফের সহ-সভাপতি মোতাহার হোসেন, যুগ্ম-সম্পাদক মেহেদী আজাদ মাসুম, অর্থ সম্পাদক মো. শফিউল্লাহ সুমন, কার্যনির্বাহী সদস্য ইসমাইল হোসাইন রাসেলসহ আরো অনেকে।



