বাংলাদেশসরকার

আইপি টিভিতে সংবাদ প্রচার করা যাবে না: তথ্যমন্ত্রী

দৈনিক পত্রিকা টক-শো, নিউজ বুলেটিন প্রচার করতে পারবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বিকেলে সচিবালয়ে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকো বৈঠকে এ কথা জানান তিনি।  তিনি বলেন, ভিডিও স্ক্রিনিং করা পত্রিকাগুলোর নিয়মের বাইরে। তাই সংবাদপত্রগুলো নিউজরুম খুলে কিছু প্রচার করলে তা নিয়মের বাইরে যাবে।অ্যাটকোর বাইরের টিভি চ্যানেলগুলো টিআরপির আওতায় আনা হবে। শুধু টিভি নয়, রেডিওগুলোও টিআরপির আওতায় আসবে। ক্লিন ফিড পরিচালনায় অনিয়মকারীদের ওপর নজরদারি চলমান। প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button