অন্যান্যবাংলাদেশ

মিথ্যাচার-লুটপাটে নোবেল থাকলে বিএনপির মহাসচিব পেতেন : ওবায়দুল কাদের

লুটপাট আর মিথ্যাচার বিএনপির অস্থিমজ্জায় মিশে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে আজ শুক্রবার সকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অন্তর্গত দারুসসালাম থানা এবং নয় ও দশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে এ কথা বলেন দলটির সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, ‘মিথ্যাচার আর লুটপাটের ওপর যদি নোবেল পুরস্কার থাকতো, তাহলে বিএনপির মহাসচিব তা পেতেন।‘বাংলাদেশের ইতিহাসে এবার সবচেয়ে বেশি টাকার বাজেট দিয়েছে শেখ হাসিনা সরকার’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘তাতেই মির্জা ফখরুলসহ বিএনপিনেতাদের মুখে শ্রাবণের কালো মেঘের ছায়া পড়েছে।’

ওবায়দুল কাদের বিএনপির মহাসচিবকে প্রশ্ন করেন, ‘দেশে পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেলসহ বিভিন্ন বড় বড় প্রকল্প নির্মাণ করাই কি শেখ হাসিনার অপরাধ?’

‘নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না’—বিএনপিনেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পালটা প্রশ্ন করেন, ‘খালেদা জিয়া এক সময় বলেছিলেন—শিশু ও পাগল ছাড়া দেশে নিরপেক্ষ কেউ নেই, তাহলে বিএনপি কি পাগল ও শিশুকে দিয়ে নিরপেক্ষ সরকার বানাতে চায়?’

‘পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান টেমস নদীর ওপার থেকে বিএনপিনেতাদের কাছে পাচার করা টাকা পাঠিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার ষড়যন্ত্র করছে’—এমন অভিযোগ করে ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।

‘পদ্মা সেতু উদ্‌বোধন হতে যাচ্ছে শুনে সারা দেশের মানুষের মুখে হাসি। কিন্তু, বিএনপিনেতাদের মনে বড় কষ্ট’ বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বাংলাটিভি/জাবেদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button