বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার

রাজপথে থেকে সব ষড়যন্ত্রের জবাব দেয়া হবে: আওয়ামী লীগ

আওয়ামী লীগ রাজপথে ছিল, আছে এবং থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করলে আওয়ামী লীগ ঘরে বসে থাকবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শুক্রবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের গেটে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে একথা বলেন দলের সাধারণ সম্পাদক।গোটা ঢাকা মহানগরীর রাজপথ আজ আওয়ামী লীগের দখলে, আওয়ামী লীগ জেগেছে। আওয়ামী লীগ রাজপথে ছিল, আওয়ামী লীগ রাজপথে আছে, আওয়ামী লীগ রাজপথে থাকবে।

শেখ হাসিনাকে কটূক্তি করলে আমাদের আবেগে লাগে, বঙ্গবন্ধুকে নিয়ে খারাপ কথা বললে আমাদের খারাপ লাগে, বঙ্গবন্ধু পরিবারকে অপমান করলে আমরা অপমানিত বোধ করি। শেখ হাসিনাকে হত্যার হুমকি দিলে আমাদের আবেগ আহত হয়, আমরা সহ্য করতে পারি না। আমরা কাউকে গালি দেই না, আমরা কারও বিরুদ্ধে ষড়যন্ত্র করি না। যেটা বিএনপি শুরু করেছে।’

‘আমি বলে দিতে চাই, পচাত্তর আর ২০২২ এক কথা নয়’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনার কিছু হলে আওয়ামী লীগ ঘরে বসে থাকবে না, রাজপথে থেকে তার সমুচিত জবাব দেবে।’কাদের বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন দেখে যখন দেশের মানুষ খুশি, তখন বিএনপি নেতাদের মুখে কালো মেঘ ঘনিভূত হয়েছে। বিএনপি দিনে আলোতে রাতের অন্ধকার দেখতে পায়, শেখ হাসিনার উন্নয়ন তারা দেখে না।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button