বাংলাদেশপ্রধানমন্ত্রী

দেশের জন্য কাজ করার ফলেই জনগণ ভালোবাসে : শেখ হাসিনা

দেশের মানুষের জন্য কাজ করার ফলেই জনগণের ভালোবাসা পেয়েছি বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কারামুক্তির দিবস উপলক্ষে, সকালে গণভবনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে শুভেচ্ছা জানানোর পর, একথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন জনগণই আমাদের শক্তি, মানুষের ভালোবাসাই সকল ষড়যন্ত্র থেকে রক্ষা করেছে। এসময় বঙ্গবন্ধু কন্যা বলেন, দেশের জন্য কারও কাছে মাথা নত না করার শিক্ষা পেয়েছি জাতির পিতার কাছ থেকে। আওয়ামী লীগই সবচেয়ে জনপ্রিয় দল সেটি বারবার প্রমাণিত হয়েছে জানিয়ে  প্রধানমন্ত্রী আরও বলেন, আজকে দেশের উন্নয়ন ও অর্জনকে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী মেনে নিতে পারছে না। আন্তর্জাতিকভাবে এতো বাধা সত্তেও নিজেদের অর্থে পদ্মা সেতু করা হয়েছে, তারপরও কিছু মানুষ সেটিকে অর্জন হিসেবে মানতে চায় না। ষড়যন্ত্র ও প্রতিকূলতাকে উপেক্ষা করে দেশের জনগণের জন্য আওয়ামী লীগকে এগিয়ে যাওয়ার আহবান জানান প্রধানমন্ত্রী।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button