দেশবাংলাআওয়ামী লীগবাংলাদেশরাজনীতি

নাশকতা করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে: ১৪ দল

পদ্মাসেতুর উদ্বোধনের আগে যারা নাশকতা সৃষ্টির পাঁয়তারা করছে তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু। বিএনপি ষড়যন্ত্র করে সামনে আসতে চায় বলেও মন্তব্য করেন তিনি। বর্ষীয়ান রাজনীতিবিদ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১৪ দল আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১৪ দলের সাবেক মুখপাত্র মোহাম্মদ নাসিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্মরণ সভায় যোগ দেন জোটের কেন্দ্রীয় নেতারা।

এ সময় ১৪ দলের সিনিয়র নেতারা বলেন, পদ্মাসেতু নির্মাণ বন্ধ করতে না পেরে সেতুর উদ্বোধন নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি। যারা নাশকতা সৃষ্টির পাঁয়তারা করছে তাদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তারা।

সভায় ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু বলেন,জনগন থেকে বিচ্ছিন্ন হয়ে ষড়যন্ত্রের রাজনীতি করছে বিএনপি।  সরকারের বিরুদ্ধে দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button