বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার

পদ্মাসেতুর উদ্বোধন ও আগামি নির্বাচন ঘিরে ষড়যন্ত্র করছে বিএনপি: ১৪ দল

পদ্মাসেতুর উদ্বোধন ও আগামি নির্বাচন ঘিরে বিএনপি ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। সকালে রাজধানীর গুলিস্তান জাসদ কার্যলয়ে ঢাকা মহানগর ১৪ দল আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় সকল ষড়যন্ত্র বাদ দিয়ে বিএনপিকে জনগণের কাছে গিয়ে ভোট চাওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

বহুল প্রত্যাশিত পদ্মা সেতুর উদ্বোধন কর্মসুচি সফল করতে সকালে রাজধানীর গুলিস্তানের জাসদ কার্যালয়ে প্রস্তুতি সভা করে ঢাকা মহানগর ১৪ দল।

এ সময় মহানগর ১৪ দলের সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, পদ্মাসেতুর উৎসবকে নস্যাৎ করতে আগুন-সন্ত্রাসে মেতেছে বিএনপি।পদ্মাসেতুর উদ্বোধন ও আগামি নির্বাচনকে ঘিরে বিএনপির ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহবান জানান জাসদ সভাপতি হাসানুল হক ইনু ।

পদ্মা সেতুর উদ্বোধনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ১৮ জুন বেলা ৩টায় বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ করবে ১৪ দল। সেদিন পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের করা হবে বলেও এ সময় জানানো হয়।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button