বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার

এমপিকে এলাকা ছাড়তে বলা মৌলিক অধিকারে হস্তক্ষেপের সামিল: তথ্যমন্ত্রী

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে এমপি আ ক ম বাহাউদ্দীন বাহারকে নির্বাচন কমিশনের এলাকা ছাড়তে বলার নির্দেশ তার মৌলিক অধিকার লঙ্ঘনের সামিল বলে মনে করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ (মঙ্গলবার) জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস পালন ও স্বেচ্ছায় রক্তদাতাদের সন্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, তিনি শুধু সেখানকার এমপিই নন, তিনি কুমিল্লা সিটি করপোরেশনের একজন ভোটার ও জন্মসূত্রে স্থায়ী নাগরিক। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ঢাকার সকল এমপিদের ঢাকা ছেড়ে চলে যেতে হয়? ইউরোপ, আমেরিকা, দক্ষিণ এশিয়া, চীন, জাপানসহ কোনো দেশে এমন ব্যবস্থা বা আইন নেই। নির্বাচন কমিশন একজন এমপিকে এভাবে বলতে পারেন না।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব রক্তদাতা দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য- রক্তদান সংঘবদ্ধতার প্রকাশ, এ কাজে যুক্ত হোন, জীবন বাঁচান।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আমাদের অবকাঠামোগত উন্নয়ন করার পাশাপাশি মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রতি সচেষ্ট থাকতে হবে। কোয়ান্টাম ফাউন্ডেশনের রক্তদান কার্যক্রমগুলো আরও প্রচার করে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে যাতে অন্যরাও মানবিক কাজে উৎসাহিত হয়।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button