বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার

আরও বেশি ভোট পেয়ে জয়ের আশা ছিল: তথ্যমন্ত্রী

কুমিল্লা সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত জয়লাভ করলেও ভোটের ব্যবধান আরও বেশি আশা করেছিলেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। কুমিল্লা সিটি নির্বাচন নিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘সুন্দর নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। পরাজিত প্রার্থীকেও অভিনন্দন। তিনি অনেক অল্প ভোটে হেরেছেন। এত অল্প ভোটে হারলে আদালতে যাওয়ার কথা তিনি বলতেই পারেন।তিনি বলেন, ‘সব প্রার্থী বলেছেন, নির্বাচন স্বচ্ছ হয়েছে। মির্জা ফখরুলের মন্তব্য তথ্যমন্ত্রী বলেন, যারা প্রার্থী তারা বলেছেন সুষ্ঠু নির্বাচন হয়েছে। ঠাকুরগাঁওয়ে বসে মির্জা ফখরুল কী বললেন তাতে কিছু আসে যায় না।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button