দেশবাংলাবাংলাদেশ

চট্টগ্রামে পাহাড়ধসে নিহত ৪

ভারিবৃষ্টির কারণে চট্টগ্রামে পাহাড়ধসের ঘটনায়  ৪ জন নিহত হয়েছেন। এসময় আহত হয় আরও ১১ জন।

গতরাতে, আকবর শাহ থানাধীন বরিশাল ঘোনা ও ফয়েস লেকের বিজয় নগর এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন- লিটন,ইমন,শাহীনুর ও মাইনুর আখতার।

এদিকে, পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে, জেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে ১৯টি আশ্রয়কেন্দ্র। গতকাল থেকে ঝুঁকিপূর্ণ এলাকায়, জেলা প্রশাসনের পক্ষ থেকে, নিরাপদ স্থানে সোড়ে যেতে মাইকিং করা হচ্ছে।

সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায়, চট্টগ্রামে ৪৮ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button