বাংলাদেশআওয়ামী লীগপ্রধানমন্ত্রী

বন্যার্তদের জন্য যা যা দরকার সবকিছু করা হবে : প্রধানমন্ত্রী

দূর্গত মানুষের অবস্থা সরেজমিনে প্রত্যক্ষ করতে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সিলেট সার্কিট হাউজে বক্তৃতায় বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসনকে দিকনির্দেশনা দেন সরকারপ্রধান। এসময় প্রধানমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা নিশ্চিতে প্রয়োজনীয় সবকিছু করবে তাঁর সরকার।

সকালে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা সংলগ্ন বন্যাকবলিত এলাকার পরিস্থিতি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তাঁকে বহনকারী হেলিকপ্টারটি ‘লো ফ্লাই মোড’ বজায় রেখে উড়তে থাকে।

ক্ষতিগ্রস্ত অঞ্চলের উপর দিয়ে ঘুরে ঘুরে সার্বিক অবস্থা সরেজমিনে প্রত্যক্ষ করেন সরকারপ্রধান। পরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হেলিক্প্টার অবতরণের পর, সিলেট সার্কিট হাউসে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সেখানে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় মাঠ প্রশাসনকে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

শেখ হাসিনা বলেন, বন্যাকবলিত মানুষের পাশে রয়েছে তাঁর সরকার। দূর্গতদের সহায়তায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হচ্ছে, দুশ্চিন্তার কিছু নেই।প্রধানমন্ত্রী বলেন, বন্যা প্রাকৃতিক দুর্যোগ, সেটা আসবে চলে যাবে; তবে তা যেন জনপদের বেশি ক্ষতি করতে না পারে আগামীর অবকাঠামোগুলো সেরকমভাবেই তৈরি করতে হবে। তিনি বলেন, পানিপ্রবাহ ঠিক রাখতে সিলেট অঞ্চলে মাটি উঁচু করে আর কোনো রাস্তা করা হবে না। এছাড়া নদীগুলোর গভীরতা বজায় রাখার জন্য নিয়মিত ড্রেজিংয়ের উপরেও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button