বাংলাদেশপ্রধানমন্ত্রী

বন্যা পরিস্থিতি মোকাবেলায় আন্তরিকভাবে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি বন্যা-পরবর্তী প্রাদুর্ভাব মোকাবিলায় পদক্ষেপ নিয়ে কাজ করছে সরকার।

আজ বুধবার বেলা ১১টার দিকে দেশের সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, বন্যার পর কৃষকেরা যেন কৃষিকাজ করতে পারেন সেজন্য বীজ ও সারের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগের পর যেন মানুষের ক্ষতি না হয়, সে বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে।

গতকাল মঙ্গলবার নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেটের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি সিলেট সার্কিট হাউসে বক্তব্য দেন এবং বন্যাদুর্গতদের ত্রাণ বিতরণ করেন।সিলেটে এত বেশি বন্যা কখনও দেখা যায়নি। প্রাকৃতিক দুর্যোগ তো ঠেকানো যায় না। তবে, মানুষের ক্ষয়ক্ষতি যাতে কম হয়, তার জন্য সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনাবাহিনীসহ সরকারের বিভিন্ন পক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এবারের বন্যা বেশি আকারে হচ্ছে। তবে, আমরা সময়োচিত পদক্ষেপ নিয়েছি। আমাদের নেতাকর্মীরা বন্যাদুর্গত এলাকায় ছুটে গেছেন। তাঁরা দিনরাত পরিশ্রম করছেন।

গতকাল আমি বন্যাকবলিত এলাকা পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছি। আমাদের পক্ষ থেকে যা যা করণীয়, আমরা করেছি। এ ছাড়া বন্যাপরবর্তী বিষয়েও নির্দেশনা দিয়েছি’, যোগ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা আরও বলেন, ‘বন্যা নিয়েই আমাদের চলতে হবে। আমরা দেখেছি একটা সময় পরপর বন্যা আসে… এবারের ভয়াবহ বন্যা মোকাবিলার সব ধরনের ব্যবস্থা নিয়েছি। হেলিকপ্টারে করেও দুর্গতদের উদ্ধার করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘কোন জেলা থেকে কীভাবে পানি নিষ্কাশন হচ্ছে, সেগুলো চিহ্নিত করা হয়েছে; ভবিষ্যতে যেন সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button