বাংলাদেশসরকার

আগামী ১ থেকে ১০ জুলাই রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনসাধারণের সুবিধার্থে সরকার বিশেষ অবস্থা বিবেচনায় আগামী ১ থেকে ১০ জুলাই রাত ১০টা পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলা রাখা যাবে।

বুধবার (২২ জুন) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ১ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত দোকানপাট, মার্কেট, বিপণি বিতান বন্ধের সময় সাময়িক পরিবর্তন করে রাত ৮টার পরিবর্তে রাত ১০টা করেছে।

বাংলাদেশ শ্রম আইন-২০০৬-এর ১১৪-এর ৪ উপ-ধারার ক্ষমতাবলে একই আইনের ৩ উপ-ধারার পরিবর্তে সাময়িক এ পরিবর্তন আনা হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পরিপ্রেক্ষিতে গত ১৯ জুন প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে শ্রম মন্ত্রণালয়ে ঢাকা সিটি করপোরেশন উত্তর-দক্ষিণ, এফবিসিসিআই, বাংলাদেশ দোকান মালিক সমিতিসহ বিভিন্ন মালিক সংগঠনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে দোকানপাট, মার্কেট, বিপণি বিতান রাত ৮টায় বন্ধের সর্বসম্মত সিদ্ধান্ত হয়। এ বৈঠকে গত ২০ জুন থেকে সারা দেশে এ সিদ্ধান্ত কার্যকর হয়।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বাংলাদেশ দোকান মালিক সমিতি আগামী ১ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত রাত ১০টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি চায়।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button