
বিএনপির স্লোগানই প্রমান করে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে বলে মন্তব্য করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
সকালে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁ শহরের সরিষাহাটির মোড়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সদর আসনের সংসদ সদস্য ব্যরিস্টার নিজাম উদ্দিন জলিল জন ও উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম’সহ অন্যরা উপস্থিত ছিলেন।
বাংলাটিভি/রাজ



