বাংলাদেশসরকার

পদ্মা সেতু বাংলাদেশের বলিষ্ট নেতৃত্বের প্রকাশ: যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র পদ্মা সেতু নির্মাণকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংযুক্তি বিকাশে বাংলাদেশের নেতৃত্বের আরেকটি উদাহরণ হিসেবে অভিহিত করেছে।

আজ শুক্রবার ঢাকায় মার্কিন দূতাবাস বিবৃতিটি প্রচার করেছে।পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে দেওয়া এক অভিনন্দন বার্তায় এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, পদ্মা সেতু উদ্বোধনের এই মাহেন্দ্রক্ষণে বাংলাদেশকে অভিনন্দন জানাচ্ছে যুক্তরাষ্ট্র। সামষ্টিক অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে মানুষ ও পণ্য পরিবহনের জন্য টেকসই অবকাঠামো নির্মাণ অপরিহার্য। পদ্মা সেতু বাংলাদেশের অভ্যন্তরে নতুন ও গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করবে।

মার্কিন দূতাবাস জানায়, পদ্মা সেতু নির্মাণ দক্ষিণ এশিয়ায় সংযুক্তির বিকাশে বাংলাদেশের নেতৃত্বের আরেকটি দৃষ্টান্ত।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button