বাংলাদেশআওয়ামী লীগপ্রধানমন্ত্রী

দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু উদ্বোধন শেষে মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়িতে আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার দুপুর ১টার আগেই তিনি সমাবেশস্থলে পৌঁছান। সভা মঞ্চে উঠে হাত নেড়ে উপস্থিত সবাইকে অভিবাদন জানান তিনি। সেতুর উদ্বোধন উপলক্ষে এ সমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগ।

কাঁঠালবাড়ির সভাস্থলটি ১১টি পিলারের ওপর ১০টি স্প্যানবিশিষ্ট একটি প্রতীকী অস্থায়ী পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে জমকালোভাবে সাজানো হয়েছে। প্রতীকী সেতুর সামনে উদ্বোধনী মঞ্চ স্থাপন করা হয়েছে। অস্থায়ী সেতুটি ২০০ ফুট লম্বা ও ৮ ফুট চওড়া।

মঞ্চটি ১৫ ফুট লম্বা এবং ৪০ ফুট চওড়া। মঞ্চের সামনে একটি ৬০ ফুট লম্বা বিশালাকার নৌকা পানিতে ভাসছে। এ ছাড়া সেখানে বেশ কিছু ছোট নৌকাও রয়েছে। প্রায় ১৫ একর জায়গার ওপর ভেন্যু প্রস্তুত করা হয়েছে।

ভোর থেকেই দেশের দূর-দূরান্ত থেকে মানুষ আসতে শুরু করে সভাস্থলে। খুলনা, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, বরিশাল, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী থেকে বাস ও লঞ্চযোগে জনসভাস্থলে আসে লোকজন।

জনসভাস্থলে কয়েকটি অস্থায়ী হাসপাতাল, সাড়ে পাঁচ শতাধিক শৌচাগার স্থাপন করা হয়েছে। সুপেয় পানির ব্যবস্থাও করা হয়েছে। এ ছাড়া রয়েছে অগ্নিনির্বাপণ ব্যবস্থা। সভায় ১০ লাখ লোকের উপস্থিতি আশা করা হচ্ছে।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button